ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আগুনে গরুসহ ঘর পুড়ে ছাই

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০২:১৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অগ্নিকাণ্ডে গরুসহ ঘর পুড়ে ছাই হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) রাতে উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুরে বিল্লাল হোসেনের ঘর ও পরে শামিম মিয়ার ঘরে আগুন লাগে। এসময় কয়েকটি গরুও আগুনে পুড়ে মারা যায়। এছাড়া প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

বিল্লাল হোসেনের ছেলে বশির মিয়া জানান, ঘরের ওপর কারেন্টের তার ছিড়ে পড়ে আগুন লেগেছে।

বিজয়নগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোশারফ হোসেন নিয়াজী জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়েছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর জাহান জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।

ইত্তেফাক/এসটিএম