সাতক্ষীরায় বিআরটিএ অফিসে দুদকের অভিযানে তিন দালাল আটক

আপডেট : ০২ জুলাই ২০১৯, ২২:০০

সাতক্ষীরায় বিআরটিএর মাধ্যমে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র তৈরি করে দেওয়ার নামে প্রতারণার সময় তিন দালালকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গ্রেফতারের পর তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা কালেকটরেট চত্বরে বিআরটিএ অফিসে এ ঘটনা ঘটে। সাতক্ষীরার নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা জানান, আটক জিয়াউলকে ৩০ দিন এবং অপর দুই জন—সাইফুল ও আল-আমিনকে ১৫ দিন করে জেল দেওয়া হয়েছে।