রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবিতে বরিশালে অবস্থান কর্মসূচি শুরু করেছেন পৌর কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার সকাল ৯টায় নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার হল চত্বরে অবস্থান কর্মসূচি শুরু হয়ে চলে বেলা ১টা পর্যন্ত। কর্মসূচিতে বরিশাল জেলার ৬টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের বরিশাল জেলার সভাপতি শফিউল ইসলামের সভাপতিত্বে কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য নূরুজ্জামান খান, জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান প্রমুখ।
