সংযুক্ত আরব আমিরাতে স্বদেশী গ্রামভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে ‘হাটহাজারী সমিতি’। সম্প্রতি তারা সংযুক্ত আরব আমিরাতে ‘হালদা ফুটবল টুর্নামেন্ট’ আয়োজনের ঘোষণা দেয়।
এর মধ্যেই এতে অংশগ্রহণের জন্য নিজেদের এলাকার নাম লিপিবদ্ধ করেছে ১২টি টিম।
টুর্নামেন্ট সম্পন্ন হলে মধ্যবয়সী ও যুবকদের নিয়েও আরও একটি টুর্নামেন্ট খেলার ইচ্ছা পোষণ করেছেন অনেকে। এবার শুধু হাটহাজারী প্রবাসীদের নিয়ে এই আয়োজন হলেও ভবিষ্যতে সংযুক্ত আমিরাতে বাংলাদেশের সব প্রবাসীকে নিয়ে এই আয়োজন করার কথা ভাবছে হাটহাজারী সমিতি।
এদিকে হালদা ফুটবল টুর্নামেন্টে অংশগ্রণের জন্যে প্রথম প্রস্তুতি ম্যাচ সম্পন্ন করেছে ‘হাটহাজারী পৌরসভা ফুটবল দল’। টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারী পৌরসভা ফুটবল দলের প্রস্তুতি ম্যাচ উদ্বোধন করেন পৌরসভা ফুটবল দলের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ শাহাদাত হোসেন। তাদের টিমে থাকা বর্তমান ও সাবেক খেলোয়াড়রা আশা করছেন দলটি ফাইনালে পৌঁছার লড়াইয়ে এগিয়ে থাকবে।
