প্রয়োজন ৩৫ লাখ টাকা

ক্যানসার আক্রান্ত ওয়াহিদুর বাঁচতে চায়, সবার কাছে সহায়তার আবেদন

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১৮:৩৩

সদা হাসিখুশি একজন মানুষ হিসেবে পরিচিত ওয়াহিদুর রহমান। রাজধানীতে একটি ট্রাভেল এজেন্সি চালাতেন তিনি। যুক্ত ছিলেন মানবিক নানা কাজেও। চঞ্চল এই মানুষটি এখন পাকস্থলীর ক্যানসারে আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের কাওভেরি হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসার জন্য প্রয়োজন ৩০ থেকে ৩৫ লাখ টাকা। 

ওয়াহিদুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিতে বাসায় গিয়ে দেখা যায়, বর্তমানে চিকিৎসকদের পরামর্শে ওয়াহিদুর রহমান বাসায় আছেন এবং নিয়মিত ওষুধ সেবন করছেন। 

চিকিৎসার জন্য সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি। আমার না বালক দুই সন্তান রয়েছে। নিজের জমানো টাকা ও স্বজনদের সহয়তায় এখন চিকিৎসা চলছে। ভারতের চেন্নাইয়ে একটি হাসপাতালে বর্তমানে চিকিৎসা চলছে ওইখানে একটি কেমো থেরাপি দেওয়া হয়েছে। আরও পাঁচটি কেমো থেরাপি লাগবে। এখন চিকিৎসার টাকা সংগ্রহ হলে আবার হাসপাতালে গিয়ে কেমো থেরাপি নিতে যাব।’

অসুস্থ ওয়াহিদুর রহমানের আরও বলেন, ‘ক্যানসারের অত্যন্ত চিকিৎসা ব্যয়বহুল। চিকিৎসার জন্য প্রয়োজন ৩০ থেকে ৩৫ লাখ টাকা। কিন্তু এত টাকা ব্যয় করার সামর্থ্য নেই আমার বা পরিবারের।’ তাই সবার কাছে সহযোগিতা কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।

ওয়াহিদুর রহমানকে সহায়তা পাঠানোর ঠিকানা;- ব্যাংক অ্যাকাউন্ট: ওয়াহিদুর রহমান, ১৫০.৫১০.০৩২.৮৭২০০০১ ব্র্যাক ব্যাংক, মতিঝিল শাখা। 
বিকাশ ও নগদে সহায়তা পাঠানো যাবে: নম্বর- 01975575534(বিকাশ পার্সনাল), 01811511412(বিকাশ পার্সনাল ও নগদ পার্সনাল) 

ইত্তেফাক/এনএ