ফটো ক্যাপশন

আপডেট : ০২ জুলাই ২০১৯, ২২:০৩

বাংলাদেশি হজ ও উমরাহ যাত্রীদের জন্য ব্যাংক এশিয়া প্রথমবারের মতো নিয়ে এলো সৌদি আরবের আল-রাজী ব্যাংকের হজ (প্রি-পেইড) কার্ড। এই কার্ডের মাধ্যমে হজযাত্রীরা তাদের প্রয়োজনমতো অর্থ কার্ডে লোড করে হজকালীন সৌদি আরবের এটিএম বুথ থেকে নগদ উত্তোলন এবং কেনাকাটার যাবতীয় পেমেন্ট করতে পারবেন। সম্প্রতি ব্যাংকের চেয়ারম্যান আ. রউফ চৌধুরী এক আড়ম্বর অনুষ্ঠানে হজ কার্ডের উদ্বোধন করেন

০০০০

হিল প্ল্যান্টেশন লি. (রামগড় চা-বাগান)-এর ২৮তম-৩৪তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্বতন্ত্র চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম বদরুদ্দোজা। সভায় গত ৭ বছরের কোম্পানির বার্ষিক প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব বিবরণী সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় পরিচালক নাদের খানকে পরবর্তী পাঁচ বছরের জন্য ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ অনুমোদিত হয়

০০০০০

সিপিটিইউর মহাপরিচালক মো. আলীনূর মঙ্গলবার ঢাকার একটি হোটেলে সরকারি ক্রয়সংক্রান্ত বিষয়ে জাতীয় প্রশিক্ষকদের জন্য চার দিনের প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন। আইটিসি আইএলওর টিম লিডার রিচার্ড লোরেঞ্জ, ডেপুটি টিম লিডার ওয়াসিম জব্বার, ফ্যাসিলিটেটর ফেডারিক          মিলানো এবং সিপিটিইউর পরিচালক (প্রশিক্ষণ ও সমন্বয়) শিশ হায়দার চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন

০০০০০০

বগুড়ায় এজেন্ট ব্যাংকিং বিষয়ক কর্মশালার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুল হাশেম এবং সম্মানিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম পরিচালক এ এইচ এম রফিকুল ইসলাম। কর্মশালাটি পরিচালনা করেন ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান মো. নাজমুল রহিম