কোরবানির ঈদ উপলক্ষ্যে মার্সেল ফ্রিজ ক্রেতাদের জন্য বিশেষ সুবিধা

আপডেট : ০২ জুলাই ২০১৯, ২২:০৪

ঈদুল আজহা বা কোরবানি ঈদ উপলক্ষ্যে ফ্রিজের ক্রেতাদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে দেশীয় ব্র্যান্ড মার্সেল। সারা দেশে মার্সেলের যে কোনো আউটলেট থেকে ফ্রিজ কিনে রেজিস্ট্রেশন করলে প্রতিদিনই লাখপতি হওয়ার সুযোগ পেতে পারেন ক্রেতারা। থাকছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচারসহ হাজার হাজার পণ্য ফ্রি পাওয়ার সুযোগ। ক্রেতারা জুলাইয়ের ৩ তারিখ থেকে কোরবানির ঈদ পর্যন্ত এসব সুবিধা পাবেন। 

২ জুলাই রাজধানীতে মার্সেলের করপোরেট অফিসে আয়োজিত ‘ঈদের খুশি জমবে বেশি— প্রতিদিনই লাখপতি’ শীর্ষক ক্যাম্পেইনের ডিক্লারেশন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্সেলের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, হুমায়ুন কবীর, আরিফুল আম্বিয়া ও হেড অব সেলস ড. মো. সাখাওয়াত্ হোসেন, মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমিন খান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।  অনুষ্ঠানে জানানো হয়, সর্বোচ্চ গুণগতমানের আত্মবিশ্বাসে মার্সেল ফ্রিজে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টির পাশাপাশি কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি সুবিধা দেওয়া হচ্ছে। রয়েছে আইএসও স্ট্যান্ডার্ড সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় ৭০টিরও বেশি সার্ভিস সেন্টার থেকে পাঁচ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবা। —প্রেস বিজ্ঞপ্তি