জবি নতুন ক্যাম্পাসের ভূমি অধিগ্রহণে ৮৯৯ কোটি ৮৫ লাখ টাকার চেক হস্তান্তর

আপডেট : ০২ জুলাই ২০১৯, ২২:০৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনে ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্পের ৮৯৯ কোটি ৮৫ লাখ টাকার চেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। গত সোমবার প্রকল্পের পরিচালক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়াকর্স দপ্তরের পরিচালক মো. সেলিম খান চেকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান ও ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভুঁইয়ার কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে অধ্যাপক মো. সেলিম ভুঁইয়া বলেন, এ সপ্তাহের মধ্যেই ভূমি অধিগ্রহণের জন্য আমরা ঢাকা জেলা প্রশাসকের কাছে চেক হস্তান্তর করব। ভূমি অধিগ্রহণ হয়ে গেলে নতুন ক্যাম্পাসের অবকাঠামো উন্নয়নে কাজ শুরু হবে।’