রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। আজ রবিবার রংপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এই ৪ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
মনোনয়ন বাতিল হওয়া ব্যক্তিরা হলেন, বিএনপির প্রার্থী শাহ্ মো. সোলায়মান আলম ফকির, বিএনপির বিকল্প প্রার্থী ডা. মমতাজ হোসেন, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হালিম মন্ডল ও মওদুদা আক্তার দীনা।
এই আসনে ৬ জন বৈধ প্রার্থী হলেন, আওয়ামী লীগের এইচএন আশিকুর রহমান, জাতীয় পার্টির এসএম ফখর উজ-জামান জাহাঙ্গীর, জাকের পার্টির শামীম মিয়া, বাংলাদেশ ইসলামী আন্দোলনের শফিউল ইসলাম ভোলা মন্ডল ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের মমিনুল ইসলাম।
ইত্তেফাক/নূহু
