ক্রাইসিস২৪ এর প্রতিবেদন

দেশব্যাপী গ্যাস সরবরাহ সমস্যা থাকতে পারে জানুয়ারির শেষ পর্যন্ত

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১৯:৪৭

জ্বালানি উৎপাদনের চেয়ে চাহিদা বেশি হওয়ায় দেশব্যাপী গ্যাসের সমস্যা অন্তত জানুয়ারির শেষ পর্যন্ত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্রাইসিস২৪ এর এক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর যেসব এলাকায় গ্যাস সংকট হতে পারে সেগুলো হলো-যাত্রাবাড়ী, কাজীপাড়া, মোহাম্মদপুর, রায়েরবাজার ও শাহজাহানপুর। ঢাকার বাইরে নারায়ণগঞ্জসহ অন্যান্য শহুরে কেন্দ্রগুলোতেও একই সমস্যা বা গ্যাসের সংকট দেখা দিয়েছে বলেও জানা গেছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১৭ জানুয়ারি পর্যন্ত গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব ঘোষণা করেছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গ্যাসের দাম বাড়লে দেশব্যাপী বিক্ষোভের আশঙ্কা করা হচ্ছে। বিক্ষোভের সম্ভাব্য কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে ইউটিলিটি প্রদানকারীর অফিস, বিশিষ্ট সরকারি ভবন, প্রেস ক্লাব, পাবলিক স্কোয়ার ও রাস্তাঘাট। সমাবেশে হাজার হাজার মানুষ অংশ নিতে পারে বলেও ধারণা।

ক্রাইসিস২৪ বলছে, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসসহ জনতাকে ছত্রভঙ্গ করতে হতে পারে এমন যেকোনও সমাবেশকে সম্ভবত কর্তৃপক্ষ নজরে রাখতে পারে। এদিকে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

অ্যাক্টিভিস্টরা রাস্তা ধরে মিছিল বা রাস্তা অবরোধ করতে পারে ও স্থানীয় পরিবহন ব্যবস্থায় ব্যাঘাত ঘটাতে পারে যা সংশ্লিষ্ট বাণিজ্যে ব্যাঘাত তৈরি করবে।

ইত্তেফাক/এসএটি