দোনেৎস্কের বাজারে ইউক্রেনের গোলাবর্ষণ, নিহত ১৩

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১৬:৫৭

ইউক্রেনের সশস্ত্র বাহিনী রোববার দোনেৎস্ক মার্কেটে গোলা বর্ষণ করেছে। এতে কমপক্ষে ১৩ জন নিহত ও আরও ১০ জন আহত হয়েছেন। দোনেৎস্ক পিপলস রিপাবলিকের (ডিপিআর) প্রধান ডেনিস পুশিলিন এ কথা জানিয়েছেন। খবর তাসের।

দোনেৎস্কের মেয়র আলেক্সি কুলেমজিন এর আগে বলেছিলেন হামলায় ১২ জন মারা গেছে।

পুশিলিন তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী, দোনেৎস্কের টেক্সটিলশ্চিকের আশপাশের বাজারের অঞ্চলে ভয়াবহ গোলাগুলিতে কমপক্ষে ১৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছে।’

ইত্তেফাক/এসএটি