সাকিব ভাইয়ের না থাকাটা স্বস্তির: জাকির 

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১৮:২১

ভারতে বিশ্বকাপ চলাকালেই চোখের সমস্যায় ভুগছিলেন সাকিব আল হাসান। এরপর নির্বাচনী ব্যস্ততা শেষে চোখের চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন সাকিব। চিকিৎসা শেষে দেশে ফিরে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে মাঠে নামেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে ফের সমস্যা হওয়ায় এবার চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন সাকিব।

বিপিএলে রংপুর রাইডার্সের পরবর্তী ম্যাচ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। এই ম্যাচে সাকিবের না থাকা প্রায় নিশ্চিত। সাকিবের মতো একজন খেলোয়াড় না থাকলে প্রতিপক্ষ সিলেটের জন্য তা স্বস্তির বলে মনে করেন জাকির হাসান।

সিলেট স্ট্রাইকার্সের এই ব্যাটার বলেন, 'সাকিব ভাইয়ের মতো ক্রিকেটার না থাকলে একটু তো আমাদের জন্য স্বস্তিরই। কিন্তু এখনও আমাদের ভালো খেলতে হবে। যেই টিম হোক না কেন, যেই খেলোয়াড় হোক না কেন তাদের বিপক্ষে ভালো খেলতে হবে যদি জিততে হয়।'

ইত্তেফাক/জেডএইচ