প্রকাশ : ০৩ জুলাই ২০১৯, ০০:০০আপডেট : ০২ জুলাই ২০১৯, ২৩:৪২
সাভারে এক ব্যবসায়ীর উপর অতর্কিতে হামলা চালিয়ে মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে সাভারের বনপুকুর এলাকার সিকদার প্লাজার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী সিকদার মোহাম্মদ রকিবুল হাসান সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।