মাদারীপুর সদর হাসপাতাল পাল্টে দিয়েছেন ডা. মুনীর 

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ২২:২৫

ডা: মুনীর আহমদ খান তার কর্মদক্ষতা দিয়ে পাল্টে দিয়েছে মাদারীপুর সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক সদর হাসপাতাল। তিনি ২১ নভেম্বর ২০২১ তারিখে যোগদান করেন। 

যোগদান করে অফিসের সকল কর্মকর্তা কর্মচারীদের নিয়ে মিটিং করে বলেন, সদর হাসপাতালে আমি শতভাগ রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে চাই। বর্তমান সরকার এ দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। আমরাও ডাক্তার হিসেবে আমাদের ওপর থাকা দায়িত্বগুলো যদি সবাই সঠিকভাবে পালন করার চেষ্টা করি তাহলেই রোগীদের শতভাগ সেবা প্রদান করা সম্ভব হবে। তাই রোগীদের শতভাগ চিকিৎসা সেবা প্রদান নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নুরুল ইসলাম বলেন, সঠিক নেতৃত্বে সদর হাসপাতালে এখন রোগীদের সঠিক সেবা ও উন্নত চিকিৎসার স্বপ্নপূরণে বাস্তব রূপে পরিণত হচ্ছে। এটি একমাত্র সম্ভব হচ্ছে ডা. মুনীর আহমদ খান স্যারের সঠিক চিন্তা ও পদক্ষেপ গ্রহণের কারণে। 

জানা যায়, ডা. মুনীর আহমদ খান যোগদানের পর প্রথমে তিনি হাসপাতালে উন্নত চিকিৎসা গতিশীল করার লক্ষ্যে হাসপাতালের পরিবেশ সুন্দর করার চিন্তা-ভাবনা করেন এবং প্রথমে হাসপাতালকে পরিষ্কার-পরিছন্নতার আওতায় আনেন। বর্জ্য ব্যবস্থপনা নিশ্চিত করেন, হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সঙ্গে কথা বলে কুশল বিনিময় করেন প্রতিনিয়ত এবং তাদের সুচিৎিসার ব্যবস্থাও করেন। এ ছাড়াও সমস্ত হাসপাতাল নিরাপত্তার জন্য সিসি ক্যামেরার আওতায় আনেন, জনবল বৃদ্ধির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং নিয়মিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি লিখছেন।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা একাধিক রোগীদের সঙ্গে আলাপ করে জানা যায় হাসপাতালে এখন উন্নত চিকিৎসা পাচ্ছেন রোগীরা। বর্তমান সিভিল সার্জন ডা. মুনীর আহমদ খান খুব ভালো মনের মানুষ।

ইত্তেফাক/পিও