বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত সবসময় বিভিন্ন সময় বিতর্কীত মন্তব্যের কারণে শিরোনামে থাকেন। এবার তিনি মন্দিরের মেঝে ঝাড়ু দিয়ে আলোচনায় এলেন।
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, কঙ্গনা রানাওয়াত রবিবার তার ইনস্টাগ্রামের স্টোরিতে একাধিক ছবি এবং ভিডিও পোস্ট করেন তার অযোধ্যা সফরের। সেখানে তাকে অযোধ্যার হনুমান গড়ি মন্দিরের মেঝে ঝাঁট দিতে দেখা যাচ্ছে।
তার পরনে শাড়ি এবং সানগ্লাস। এই পোশাকেই তিনি সাধারণ একজন সেবায়তের মতো একটি জায়গা পরিষ্কার করেন মন্দিরের।
এদিকে অভিনেত্রীর মেঝে ঝাড়ু দেয়ার সে ভিডিও প্রকাশ্যে আসার পর কটাক্ষের শিকার হয়েছেন কঙ্গনা।
ভিডিওতে দেখা যাচ্ছে লাল পেড়ে সোনালী শাড়ি আর লাল ব্লাউজে গা ভর্তি গয়না, চোখে সানগ্লাস। এসব সাজে তিনি হাতে নিয়েছেন ঝাড়ু মেঝে পরিষ্কার করতে।
