পাবনার ঈশ্বরদীতে টানা তিনদিন বন্ধ রয়েছে প্রাথমিক-মাধ্যমিক স্কুল ও মাদরাসা। তাপমাত্রা অস্বাভাবিকভাবে নেমে যাওয়ায় এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।
ঈশ্বরদীর ইউএনও সুবির কুমার দাশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেন
ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র আজ মঙ্গলবার সর্বনিম্ন ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। চলতি শীত মৌসুমে এটিই ঈশ্বরদীর সর্বনিম্ন তাপমাত্রা।
আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক কর্মকর্তা নাজমুল হক রঞ্জন বলেন, ‘গত ২১ জানুয়ারি ঈশ্বরদীতে ৯ দশমিক ৫ ডিগ্রি ও ২২ জানুয়ারি ৯ দশমিক ২ ডিগ্রি ছিল। একদিনের ব্যবধানে তাপমাত্রা ১ ডিগ্রি কমে আজ মঙ্গলবার ৮ ডিগ্রিতে নীত হয়েছে। এখনও মৃদু শৈত্যপ্রবাহ বইছে, এর নীচে নামলে মাঝারি ও তীব্র শৈত্যপ্রবাহ বইবে। চলতি সপ্তাহে শীতের প্রকোপ আরও বাড়তে পারে।’
