আঞ্চলিক ডাল গবেষণা, বিএআরআই মাদারীপুরের উদ্যেগে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় ডালের বহুবিধ ব্যবহারের ওপর রেসিপি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
সোমবার (২২ জানুয়ারি) বিকালে থেকে সন্ধ্যা পর্যন্ত মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষনা কেন্দ্রে বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৬০ জন মহিলা ৪৫টি স্টলের মাধ্যমে ডাল হতে তৈরি বিভিন্ন ধরনের রেসিপি যেমন- ডালের বড়া, পেয়াজী, কেক, আইসক্রিম, পিঠা ও মিষ্টি জাতীয় খাবার প্রদর্শনী করেন। প্রদর্শনীতে তিনজন অতিথি মূল্যায়ন করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জনকে পুরস্কৃত করেন এবং ডালের পুষ্টিগুণ সম্পর্কে মহিলাদের অবহিত করা হয়।
মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের প্রকল্প পরিচালক ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ছালেহ উদ্দিন এর সভাপতিত্বে উক্ত প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর বিএআরআই এর পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসি ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ এআরএস এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কামরুজ্জামান, ফরিদপুর সরেজমিন গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম আহম্মেদ, গাজীপুর ডাল গবেষণা কেন্দ্র, বিএআরআইয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. একেএম মাহবুবুল আলম।
