ইউরোপীয় কমিশনে প্রথম নারী প্রধান আসছেন

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ০০:৩৪

ইউরোপীয় কমিশনের প্রধান হিসেবে একজন নারীকে মনোনীত করা হয়েছে। তিনি জার্মানির প্রতিরক্ষামন্ত্রী উরসুলা ভন ডের লিয়েন। তিনি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ইউরোপীয় ইউনিয়নের নেতাদের এক সম্মেলনে উরসুলা ভন ডের লিয়েনকে মনোনীত করা হয়। ইউরোপীয় পার্লামেন্ট অনুমোদন দিলে উরসুলা ভন ডের লিয়েন হবেন ইউরোপীয় কমিশনের প্রথম নারী প্রধান। এছাড়া ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রধান হিসেবে আইএমএফ প্রধান ক্রিস্টিনা ল্যাগার্দেকে মনোনীত করা হয়েছে। -বিবিসি