মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গচিত্র আঁঁকায় চাকরি হারিয়েছেন কানাডার এক কার্টুনিস্ট। কয়েকদিন আগে এল সালভেদরের এক অভিবাসী বাবা-মেয়ের মৃতদেহ পড়ে ছিল সাগর তীরে যা নিয়ে তুমুল আলোচনা হয়। সেটি নিয়ে কার্টুন এঁকেছিলেন কার্টুনিস্ট মাইকেল ডি অ্যাডার। তাঁর আঁঁকা ছবিতে দেখা যায়, এল সালভেদরের সেই বাবা-মেয়ের পাশে দাঁড়িয়ে প্রেসিডেন্ট ট্রাম্প। হাতে গল্ফ স্টিক। ট্রাম্প নিথর দেহ দু’টির দিকে তাকিয়ে বলছেন, আমি যদি তোমাদের মাঝ দিয়ে বলটা পাঠাই, তোমরা কি দুঃখ পাবে? মাইকেল ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেন। কার্টুনটি টুইটারে প্রকাশিত হওয়ার পর থেকে কানাডার দক্ষিণ-পূর্বে নিউ ব্রান্সউইকে কোনো বড় পত্রিকাই কাজ দিতে চাইছে না বলে জানিয়েছেন তিনি। যদিও টুইটার এবং ফেসবুকে লক্ষাধিকবার শেয়ার হয়েছে কার্টুনটি। গত ২৬ জুন কার্টুনটি প্রথম পোস্ট করেন মাইকেল। -এনবিসি নিউজ
