আইয়ুব বাচ্চুর স্মরণে ‘বামবা’

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ২১:২৫

কিংবদন্তী ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানাতে ‘বামবা’ গতকাল একটি কনসার্টের আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে।

কনসার্টে এলআরবি’র জনপ্রিয় গানগুলো পরিবেশন বামবার সদস্যরা।

এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অনুষ্ঠান প্রসঙ্গে বামবার প্রেসিডেন্ট হামিন আহমেদ বলেন, ‘আমরা চেষ্টা করেছি আমাদের সহযাত্রীকে তার গানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানাতে।

পরিবারের একজন চলে যাওয়াটা আসলে অনেক বেদনার। তবে তিনি চলে গেলেও তার গানগুলো আমাদের সবার মাঝে বেঁচে থাকবে আজীবন।’ অনুষ্ঠানে তারা ১৬-১৭টি গান পরিবেশন করে।

গান সবগুলোই এলআরবির। এখানে বামবা সদস্যদের নিয়ে গিটার, ড্রামসসহ বাদ্যযন্ত্রের জন্য আলাদা লাইনআপ করা হয়। গানগুলোও ভাগাভাগি করে পরিবেশন করা হয়। অনুষ্ঠানে এলআরবি সদস্যদের বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়। তারাও আমাদের সঙ্গে পরিবেশনায় অংশ নেন। উল্লেখ্য, ব্যান্ড এলআরবি বামবার অন্যতম সদস্য। এছাড়াও আইয়ুব বাচ্চু এই সংগঠনের এক্সিকিউটিভ কমিটিতে ছিলেন।