মিনিসো বাংলাদেশ চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত মিনিসো গ্লোবাল কনফারেন্সের ১০ম আসরে ২০২৩ সালে তাদের অসাধারণ পারফরম্যান্সের জন্য অ্যাওয়ার্ড অর্জন করেছে। এই আন্তর্জাতিক ইভেন্টে ১০০টিরও বেশি দেশ থেকে ৩০০০ জনের বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন।
এই ইভেন্টে মিনিসো বাংলাদেশের পাশাপাশি মেক্সিকো, ইন্দোনেশিয়া, ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরাতের মতো বড় আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজিগুলিও ২০২৩ সালে তাদের অসাধারণ পারফরম্যান্সের জন্য অ্যাওয়ার্ড অর্জন করেছে।
মিনিসো বাংলাদেশের পক্ষে উপস্থিত প্রতিনিধিদের হাতে মিনিসো গ্লোবাল কনফারেন্স কর্তৃপক্ষ এই অ্যাওয়ার্ড তুলে দেয়। মিনিসো বাংলাদেশের পক্ষে এই ইভেন্টে উপস্থিত ছিলেন তিন পরিচালক শাহ্ আদিব চৌধুরী, শাহ্ রাইদ চৌধুরী ও চৌধুরী আসিফুজ্জামান।
এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড গ্রহণের পর শাহ্ আদিব চৌধুরী বলেন, এটা আমাদের জন্য গর্বের বিষয় যে আমরা অত্যন্ত মর্যাদার সঙ্গে আমাদের দেশের প্রতিনিধিত্ব করতে পারছি। আমরা মনে করি মিনিসো গ্লোবাল পরিসরে আমরা অত্যন্ত শক্তিশালী একটি অংশীদার।
চৌধুরী আসিফুজ্জামান বলেন, আইপি সহযোগিতার দিক থেকে মিনিসো বর্তমানে সবচেয়ে শক্তিশালী, এবং আজ আমরা যা দেখেছি তাতে আগামী বছরগুলোতে মিনিসো বাংলাদেশের বাজারের ভবিষ্যত নিয়ে আমি অত্যন্ত আশাবাদী। আমরা এ বছরই সানরিও'র পণ্য বাজারে চালু করতে যাচ্ছি।
শাহ্ রাইদ চৌধুরী মিনিসো বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে বলেন, মিনিসো হেড অফিসের দৃষ্টিভঙ্গির সঙ্গে আমাদের চিন্তাভাবনা এক হয়ে গেছে এবং আমরা এখন আরও বড় পরিসরে ভালোমানের স্টোর খোলার পরিকল্পনা করছি । যাতে গ্রাহকরা মিনিসো থেকে নতুন অভিজ্ঞতা লাভ করেতে পারে।
এবারের মিনিসো সম্মেলনে নতুন প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়া এবং অনলাইন মার্কেটিংয়ের যে গুরুত্ব তা তুলে ধরা হয় এবং এক্ষেত্রে মিনিসো বাংলাদেশ পরিচালিত কর্মতৎপরতার প্রশংসা করা হয়।
সম্মেলনে মিনিসোর চেয়ারম্যান জ্যাক ইয়ে বলেছেন, গত ১০ বছর আমাদের সাফল্য ছিল অসাধারণ এবং আগামী ১০ বছর আমাদের জন্য আরও অনেক ভালো হবে। কারণ ভবিষ্যতে ভালো কিছু করার জন্য আমরা মুখিয়ে আছি। আমাদের লক্ষ্য হল মিনিসোকে একটি সুপার ব্র্যান্ডে উন্নীত করা।’
২০১৩ সালে মিনিসো চীন আর জাপানের টোকিওতে যাত্রা শুরু কর। এর মালিক চীনা উদ্যোক্তা গুওফু ইয়ে। রপ্তানীমুখী পোশাক খাতের অন্যতম র্শীষস্থানীয় শিল্পগোষ্ঠী ইভিন্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মিনিসো বাংলাদশে লিমিটেড মিনিসোর অনুমোদতি কান্ট্রি ফ্র্যাঞ্চাইজি।
