কোপা আমেরিকায় আর্জেন্টিনা-ব্রাজিলের মহারণ শুরু

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ০৬:৫৯

কোপা আমেরিকার ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে আর্জেন্টিনা-ব্রাজিল। বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ৬টায় বেলো হরিজন্তে স্টেডিয়ামে খেলাটি শুরু হয়।  

 

২০০৭ সালের পর আজ প্রথম কোপা আমেরিকায় মুখোমুখি হয়েছে দুই ফুটবল পরাশক্তি। ২০০৭ সালে  ৩-০ গোলে জিতেছিল ব্রাজিল। মধ্যপ্রাচ্যভিত্তিক স্পোর্টস চ্যানেল বেইন স্পোর্টস ও পিপিটিভি নামক একটি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হচ্ছে লাতিন আমেরিকার জমজমাট এই লড়াই।

আরো পড়ুন : বাংলাদেশের স্বপ্নভঙ্গ, সেমিফাইনালে ভারত

১৯১৪ সালে প্রথম একে অপরের মুখোমুখি হয় আর্জেন্টিনা-ব্রাজিল। বুয়েনস আইরেসের এই প্রীতি ম্যাচে ৩-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। এর পর থেকে দেশ দুটির মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান খুবই প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ। এখন পর্যন্ত এই দুই দল ১১০টি খেলায় মুখোমুখি হয়েছে। এই ১১০টি খেলার মধ্যে ৩৮টিতে জয় পেয়েছে আর্জেন্টিনা, আর ব্রাজিল জয় পেয়েছে ৪০টিতে। ৩২টি খেলা অমীমাংসিত বা ড্র হয়েছে।

 

কোপা আমেরিকা জয়ে আর্জেন্টিনা ব্রাজিলের চেয়ে এগিয়ে আছে অনেক। ১৪ বার কোপা জেতে আর্জেন্টিনা। আর ব্রাজিল জেতে ৮ বার। সর্বশেষ ২০০৭ সালে কোপা আমেরিকায় মুখোমুখি হয় দুই দল। সেখানে ৩-০ গোলে জয় পায় ব্রাজিল।

 

 

ইত্তেফাক/ইউবি