‘নায়িকা কেন্দ্রিক ছবি আরো হওয়া উচিত’

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ২১:২৭

বিনোদন রিপোর্ট

 

  দেশের বেশকিছু নারী প্রধান বাণিজ্যিক ছবিতে এরইমধ্যে দেখা গেছে চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে। ‘বিজলি, ‘অ্যাকশন জেসমিন’ ও ‘ব্ল্যাকমেইল’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন ববি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এক সময় আমাদের দেশে নায়িকা দেখে ছবি দেখতে যাওয়া হতো। দেশের বাইরেও নারীদের কেন্দ্র করে ছবি নির্মিত হয়। আমাদের দেশেও নায়িকা কেন্দ্রিক ছবি আরো হওয়া উচিত। আমিও চাই এ ধরনের গল্পে কাজ করতে।’ চলতি সময়ে ববির ‘নোলক’ ছবিটি মুক্তি প্রতীক্ষিত। এটি মুক্তি পাবে আগামীবছর পহেলা বৈশাখ। এছাড়াও ‘জঙ্গি’ শিরোনামে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী।