ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৯:৫৮

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শনিবার ১৯১ স্কোর নিয়ে ৬ নম্বরে অবস্থান করছে ঢাকা। এদিন সকাল নয়টা ছয় মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এই অবস্থান দেখা যায়। যা বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে।

একই সময় ৩১৯ স্কোর নিয়ে বায়ুদূষণের তালিকায় ১ নম্বরে আছে বসনিয়া-হার্জেগোভিনার সারাজেভো। ২২৭ স্কোর নিয়ে ৩ নম্বরে আছে ঘানার আক্রা।

ছবি: সংগৃহীত

২৪১, ২১৯ ও ১৮৭ স্কোর নিয়ে তালিকায় যথাক্রমে অবস্থান করছে ভারতের দিল্লি, কলকাতা ও মুম্বাই ২, ৪ ও ৭ নম্বরে। ১৯৩ ও ১৬৬ স্কোর নিয়ে পাকিস্তানের করাচি ও লাহোর যথাক্রমে ৫ ও ১০ নম্বরে। ১৭২ ও ১৬৬ স্কোর নিয়ে চীনের সাংহাই ও শেনইয়াং অবস্থান করছে যথাক্রমে ৮ ও ৯ নম্বরে।

ইত্তেফাক/এইচএ