বিনোদন ডেস্ক
বিয়ের আসরে দীপিকা পাডুকোন ও রণবীর সিং বলিউড তারকাদের আমন্ত্রণ না জানালেও মুম্বাইয়ে তাদের রিসেপশনে আমন্ত্রণ জানানো হয় বলিউড থেকে ক্রিকেট তারকাদের।
লাল গোলাপে সাজানো বড় গেট, দীপিকার লাল গাউন, রণবীরের জেট ব্ল্যাক স্যুট সব মিলিয়ে আয়োজনে কোনো কমতি ছিল না। একে একে সেলিব্রেটিরা এসে লাল গোলাপে বাঁধানো গেটের সামনে দাঁড়িয়ে ছবির জন্য পোজ দিচ্ছিলেন ক্যামেরায়। তবে এত আনন্দমুখর সময়ে পার্টি শুরু হওয়ার আগেই ঘটলো অঘটন। এই অঘটনের তোপে পড়েন কারিনা কাপুর খান। সমস্যা হয়েছে তার পোশাক নিয়ে। কারিনা পরনে ছিল একটি শিম্যরি ব্যাকলেস গাউন। যার পেছনটা একটু বেশিই কাটা।
সেটাই নিয়েই ভারতীয় গণমাধ্যমে শুরু হয় এলাহি কাণ্ড। দীপ-বীর রিসেপশনের ভিডিওতে পরিষ্কারভাবে শুনতে পাওয়া যায় উপস্থিত অন্য অতিথিদের নেতিবাচক মন্তব্য। করিনা পোজ দেওয়ার পর পেছন ঘুরে দাঁড়িয়ে ছিলেন, সেসময় দু-একজন বলে ওঠে, ‘ইচ্ছাকৃত পেছন ঘুরে দাঁড়ালেন করিনা, যাতে ব্যাক দেখাতে পাওয়া যায়।’ এই মন্তব্য কারিনার কান পর্যন্ত না পৌঁছালেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও কমেন্টে ভারতীয় গণমাধ্যমকে নিয়ে শুরু হয় সমালোচনা। এ ধরনের মন্তব্যে কারিনাকে অপমান করার সংবাদটা গুরুত্বহীন মনে করছেন কারিনার ভক্তরা।
