শিবচরে পৌর বাণিজ্য মেলা উদ্বোধন করলেন চিফ হুইপ ও তার সহধর্মিণী

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ২২:৪০

মাদারীপুরের শিবচর পৌরসভার দাদাড়াই উপশহরে মাসব্যাপী পৌর বাণিজ্য মেলা শুরু হয়েছে। 

শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী ও তার সহধর্মিণী জিনাত পারভীন ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন।

পরে চিফ হুইপ তার সহধর্মিণী ও পরিবারের সদস্যদের সাথে নিয়ে বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এবং বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করেন। এ সময়ে জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) রব্বানী হোসেন, শিবচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. তোফাজ্জেল হোসেন খান তোতাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমএএম