বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শনিবার ১৯০ স্কোর নিয়ে ৭ নম্বরে অবস্থান করছে ঢাকা। এদিন সকাল নয়টা দুই মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এই অবস্থান দেখা যায়। যা বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে।
একই সময় ৩১৮, ২৫২ ও ১৮২ স্কোর নিয়ে তালিকায় ১, ৩ ও ৮ নম্বরে আছে যথাক্রমে ভারতের দিল্লি, কলকাতা ও মুম্বাই। ২১৩ স্কোর নিয়ে ৫ ও ৬ নম্বরে অবস্থান করছে যথাক্রমে পাকিস্তানের করাচি ও লাহোর। ২৬৭ ও ২২৪ স্কোর নিয়ে ঘানার আক্রা ও উগান্ডার কম্পালা আছে যথাক্রমে ২ ও ৪ নম্বরে।
এছাড়া ১৭৭ ও ১৭৪ স্কোর নিয়ে চীনের শেনইয়াং ও মিয়ানমারের ইয়াংগুন যথাক্রমে ৯ ও ১০ নম্বরে অবস্থান করছে।
