এটিএন বাংলায় নিয়মিত প্রচার হচ্ছে বাংলায় ডাবিংকৃত তুরস্কের জনপ্রিয় মেগাসিরিয়াল ‘জান্নাত’। মেগাসিরিয়ালটি শুরু থেকেই দর্শকদের মাঝে ভালো সাড়া ফেলেছে। শুধু তাই নয়, এটি অনলাইনে প্রকাশ করার জন্য প্রচুর অনুরোধও আসছে সংশ্লিষ্টদের কাছে। এমনটাই জানিয়েছে বাংলাদেশে সিরিয়ালটির পরিবেশনা প্রতিষ্ঠান ভি থ্রি। দর্শকদের সেই চাহিদার কথা মাথায় রেখে টিভিতে প্রচারিত পর্বগুলো প্রকাশ করছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত তুর্কি সিরিয়াল ‘জান্নাত’-এর নির্মাতা প্রতিষ্ঠান ‘সুরেজ ফিল্ম’। নির্মাণ করেন সাদুল্লাহ জেলেন। প্রচারিত হয় তুরস্কের শীর্ষস্থানীয় চ্যানেল ‘এটিভি’তে।
