চলতি বছরের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসন থেকে জয়ী হয়ে প্রথমবারের মত পেয়েছেন মন্ত্রণালয়। তাও আবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি মন্ত্রীত্ব পাওয়ার পর থেকেই শুরু হয় আলোচনা। যে বিসিবির পরবর্তী সভাপতি হিসেবে দেখা যেতে পারে কাকে।
সেসময় নাজমুল হোসেন পাপন এক সাক্ষাত্কারে বিসিবির পরবর্তী সভাপতি হওয়ার সম্ভাব্য কয়েকটি নাম বলেছিলেন। যেখানে ছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ক্রিকেট বোর্ডের পরিচালক পরিষদের অন্যতম সদস্য আকরাম খানের নাম। সভাপতি হওয়ার তালিকায় নিজেদের নাম শোনার পর গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে অনুভূতি এ বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘এটা ভালো, বড় একটা ব্যাপার যে উনার মাথায় আছে। বাকীটা আল্লাহর ইচ্ছা। এটা কোনো ব্যাটার না হলেও ভালো না হলেও কিছু করার নেই (সভাপতি)। কিন্তু যেই দায়িত্ব পেয়েছি..... খেলোয়াড় ছিলাম, নির্বাচক ছিলাম, অধিনায়ক ছিলাম তারপর বোর্ড ডিরেক্টর হয়েছি। তো সব সময় চেষ্টা করি যাতে দেশের ভালোর জন্য কাজ করতে পারি।’
এসময় বিসিবি সভাপতি মন্ত্রী হওয়ায় দেশের ক্রিড়াঙ্গনের জন্য ভালো হয়েছে বলে মনে করেন এই বিসিবি পরিচালক বলেন, ‘পাপন ভাই হয়েছেন (মন্ত্রী) এটা আমাদের খেলাধুলার জন্য খুবই ভালো। কারণ তিনি একজন ভালো সংগঠক। ক্রিকেট পছন্দ করেন তার সাথে সাথে প্রত্যেকটা খেলা তিনি খুব উপভোগ করেন। রাশিয়া বিশ্বকাপে আমরা এক সাথে গিয়েছিলাম, কাতারে যাওয়ার কথা ছিলো উনিও ফুটবলও পছন্দ করেন। সব খেলাই তিনি পছন্দ করেন। তো তার মন্ত্রী হওয়াটা সবার জন্যই ভালো যে তিনি ক্রীড়া প্রেমী, ক্রিকেট বোর্ডটা খুব ভালো ভাবে উনি গেল ১০/১২ বছর ধরে চালিয়ে যাচ্ছেন। আমি মনে করি এটা সব ফেডারেশনের জন্য ভালো একটা সুযোগ যে উনার থেকে যত ধরনের সুবিধা নেওয়া যায় সবাই নিতে পারবে।’
এদিকে প্রতিবারই বিপিএল থেকে তরুণ খেলোয়াড়দের উঠে আসতে দেখা যায়। তবে এখন পর্যন্ত চলমান আসরটিতে কোনো এমন নতুন প্রতিভা দেখা যায়নি। যদিও এখনও টুর্নামেন্টটির প্রাথমিক স্টেজের খেলা চলছে। ধারনা করা হচ্ছিলো বিপিএলর থেকে উঠে আসা নতুন প্রতিভাদের নিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সিরিজ গুলোতে খেলিয়ে স্কোয়াড গঠন করা হবে। এ প্রসঙ্গে আকরাম খান বলেন, ‘এখনও অনেক সুযোগ আছে খেলোয়াড়দের। তরুণদের নিয়ে যে আশা করেছিলাম, বিপিএল থেকে বের হয়ে আসবে, ওরকম পারফরম্যান্স চোখে পড়ছে না। সিনিয়র খেলোয়াড়রাই পারফর্ম করছে। রিয়াদ, মুশফিক, তামিম, ইমরুল কায়েস ওরাই পারফর্ম করছে। এটা পারফর্ম করার যথার্থ জায়গা। এখানে এক্সপোজার বেশি। বাংলাদেশের সেরা টুর্নামেন্ট। এখানে ভালো ফিল্ডিং করলেও চোখে পড়বে। এই সুযোগ খেলোয়াড়দের ভালোভাবে নেওয়া উচিত্।’
তবে আসন্ন বিশ্বকাপের আগে জাতীয় দলের জন্য মাথা ব্যাথার কারণ হতে পারে অধিনায়ক সাকিব আল হাসানের চোখের সমস্যা। গত বছর ভারতে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছেন দেশ সেরা এই অলরাউন্ডার। আর এই কারণে বল দেখতে অসুবিধা হওয়ায় ঠিক ঠাকমত ব্যাটিংয় করতে পারছে না। চলমান বিপিএলে ব্যাট হাতে নামছেন না পারতপক্ষে। তবে সাকিবের এই সমস্যার জন্য বিশ্বের সেরা চিকিত্সাটাই দেওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন আকরাম খান। বলেন, ‘সাকিব তো আমাদের সেরা খেলোয়াড়। ও থাকলে দলের শক্তি অনেক বেড়ে যায়। দোয়া করছি, আশা করছি যে ওর যে সমস্যা হয়েছে যেন সেরে যায়। স্বাভাবিক, এত লম্বা ক্যারিয়ার, সমস্যা হবেই। ইনশাআল্লাহ এখান থেকে বের হয়ে আসতে পারবে। ওর যে যত ভালো চিকিত্সা দরকার, বিশ্বের সেরা চিকিত্সাই ইনশাআল্লাহ আমরা ওকে করাবো করাব। দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক।’
