আবাসিক ভবনের পার্কিং বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না: হাইকোর্ট

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ১৬:৫৭

রাজধানীর গুলশান, বনানী ও বারিধারা এলাকার কোনো আবাসিক ভবনের পার্কিংয়ের স্থান বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বুধবার হাইকোর্ট এই নির্দেশ দেয়। বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর ডিভিশন বেঞ্চ এই রায় দেন।

নোটিশপ্রাপ্তির এক মাসের মধ্যে ওইসব অননুমোদিত স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। যদি নোটিশপ্রাপ্তির পর অপসারন না করা হয় তাহলে ছয় মাসের মধ্যে  রাজউককে ভেঙ্গে ফেলতে বলা হয়েছে। আর ভাঙ্গার খরচ ভবন মালিকের কাছ থেকে আদায় করতে বলেছে হাইকোর্ট।

এর আগে, হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ এর পক্ষে হাইকোর্টে রিট করেন মনজিল মোরসেদ। ২০১৫ সালে হাইকোর্ট রুল জারি করে। ওই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে এ রায় দেওয়া হয়।

ইত্তেফাক/জেডএইচডি