রাজধানীর জুরাইন, যাত্রাবাড়ী (অংশ), শ্যামপুর-কদমতলী, ইসদাইর, ফতুল্লা, জালকুড়ি, চরবক্তাবলী, কাশিপুর, মাসদাইর, দেওভোগ, ফতুল্লা, দাপাইদ্রাকপুর, ইসাদাইর এবং নারায়ণগঞ্জ জেলায় ইমারত নির্মাণ করতে জনসচেতনতামূলক মাইকিং প্রচারণা ও লিফলেট বিতরণ কার্যক্রম চালাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।
৩০ জানুয়ারি মঙ্গলবার রাজউক জোন-৮/১ অন্তর্ভুক্ত এলাকায় সকাল থেকে এমন জনসচেতনতামূলক মাইকিং দেখা গেছে। প্রচারণায় ইমারত বিধিমালার প্রতিপালন যোগ্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে জনসচেতনতা তৈরি করতে মাইকিং করা হয় এর মধ্যে অনুমোদিত নকশা ছাড়া ইমারত নির্মাণ থেকে বিরত থাকা, অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণাধীন ভবনের সকল নিয়ম কানুন যথাযথ ভাবে মেনে চলা ।
এছাড়াও যে সকল ভবন মালিক প্রচারণায় উল্লেখ করা বিষয় গুলো অমান্য করবে তাদের বিরুদ্ধে ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়ে দেওয়া হয়।
রাজউকের জোন-৮ এর পরিচালক মোহাম্মদ ইয়াহ্ ইয়া খাঁন বলেন, নির্দেশনা অনুযায়ী বাসযোগ্য নিরাপদ নগরী গড়তে ভবন মালিকদের সচেতনতা বৃদ্ধিতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।
জনসচেতনতামূলক মাইকিং প্রচারণার ও লিফলেট বিতরণের বিষয়ে রাজউক জোন-৮/১ এর অথরাইজড অফিসার মোঃ ইলিয়াস বলেন, আমরা আমাদের দায়িত্বাধীন এলাকায় সারা দিন প্রচারণা করেছি। এর মূল উদ্দেশ্য হচ্ছে যারা নকশা নিয়ে এর নিয়ম কানুন মানছে না তাদের নিয়ম প্রতিপালনে উদ্ভূদ্ধ করা। এছাড়াও অগ্নি নিরাপত্তা নিশ্চিতকরণে আমরা প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করে আসছি।
মাইকিং ও লিফলেট বিতরণের সচেতনতা বাড়াতে আরো উপস্থিত ছিলেন পরিদর্শক মো: শফিউল্লাহ, মো: তারিফুর রহমান, মো: সারওয়ার হোসেন, মো: শামসুজ্জামান নয়ন, মো: শরিফুল ইসলাম, মো: রুবেল হোসেন এবং প্রধান ইমারত পরিদর্শক মো: শফিকুল ইসলাম এবং মো: রাসেল ইসলাম ও সহকারী অথরাইজড অফিসার মো: রুমায়াত মাহমুদ চৌধুরীসহ রাজউকের অন্যান্য কর্মকর্তারা।
