দেশের বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন মো. শামীম জাহাঙ্গীর। আর নির্বাহী পরিচালক পদে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন সেরাজুল ইসলাম সিরাজ।
মঙ্গলবার বিদ্যুৎ ভবনের বিজয় হল রুমে সাধারণ সভা শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাহী কমিটির নয়টি পদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত জন নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্যরা হলেন-ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান কাকন, পরিচালক (উন্নয়ন ও অর্থ) হাসনাইন ইমতিয়াজ, পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) নাজমুল হক লিখন, পরিচালক (ডাটা ব্যাংক) মো. ইয়ামিন, পরিচালক (বিনোদন ও কল্যাণ) মুজিব মাসুদ, নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম ও হাসান আজাদ।
নির্বাচন পরিচালনা করেন পিডিবির সাবেক জনসংযোগ পরিচালক সাইফুল হাসান চৌধুরী (প্রধান নির্বাচন কমিশনার), বর্তমান জনসংযোগ পরিচালক শামীম হাসান এবং পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক তারিকুল ইসলাম খান।
