ঢাকার বাতাস আজও ‘খুব অস্বাস্থ্যকর’

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৯:১০

নিয়মিতই ‘খুব অস্বাস্থ্যকর’ থাকছে ঢাকার বাতাস। বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় বুধবার (৩১ জানুয়ারি) রাজধানী ঢাকার অবস্থান ৩ নম্বরে দেখা গেছে। সকাল ৯টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিলো ২২১, যা বাতাসের মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে।

একই সময়ে ২৫৩ স্কোর নিয়ে তালিকায় শীর্ষে আছে ভারতের শহর দিল্লি। এ শহরের বাতাসও আজ যা ‘খুব অস্বাস্থ্যকর’। ২২৬ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে আছে ঘানার শহর আক্রা।

আজ সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে। বাতাসের মান প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে। সে অনুযায়ী আইকিউ এয়ারের সূচক আপডেট হতে থাকে।

১৫১-২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া, ২০১-৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ও ৩০১-৪০০ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো-বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এই শহরের বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় ও বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

ইত্তেফাক/এসকে