কী আছে শিশু হিন্দের ভাগ্যে?

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১১

গাড়ির ভেতরেই গুলি করে মারা হয়েছে পরিবারের সবাইকে। গাড়িতে ছিলেন চাচা-চাচী, তিন চাচাতো ভাইবোন। পরিবারের মৃত সদস্যদের স্তুপের মধ্যে বেঁচে আছে শুধু ছয় বছরের শিশু হিন্দ। আল জাজিরা লাইভ প্রতিবেদনের খবর।

৬ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দের একটি অডিও রেকর্ডিং প্রকাশ করেছে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস)। গাজা শহরে ইসরায়েলি বাহিনীর হামলার শিকার একটি গাড়িতে আটকা পড়ে হিন্দের পরিবার। অতর্কিত ওই হামলায় পরিবারের সবাই মারা যায়। পিআরসিএসে কল করে সাহায্যের আবেদন করার সময়ই কল চলাকালেই গুলির শব্দে চুপ হয়ে যায় হিন্দ। পরিবারের মৃত সদস্যদের সাথে গাড়িতে আটকা পড়েছিল সে।

হিন্দ বেঁচে আছে বলে ধারণা করা হচ্ছে। হিন্দ কয়েক ঘন্টা ধরে গাড়িতে আটকে ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত, পিআরসিএস দল তাকে উদ্ধারের চেষ্টা করছে।

পিআরসিএস উদ্ধারকারী দলের সাথে যোগাযোগ হারিয়েছে। হিন্দের বর্তমান অবস্থা এখনো জানা যায়নি।

ইত্তেফাক/এনএন/এএম