লিটনের ব্যাটে রানের বদলে ‘খিল’

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১২:১৫

যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর উইকেট তৈরি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমন উইকেট বিদেশি ব্যাটাররা রানের দেখা পেলেও ব্যর্থ হচ্ছে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের ব্যাটাররা।

চলমান বিপিএলে সবচেয়ে বেশি রান খরায় ভুগছে বাংলাদেশ জাতীয় দলের ওপেনার এবং বিপিএলের সবচেয়ে সফলমত ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিয়াক লিটন কুমার দাস। গেল বছর বিপিলে ইমরুল কায়েসের নেতৃত্বে শিরোপা জিতেছিল কুমিল্লা। তবে চলামন বিপিএল দশম আসরে টাইগার ওপেনার লিটন দাসের ওপর আস্থা রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। সেই আস্থার প্রতিদান দিতে বারবার ব্যর্থ হচ্ছেন এই অধিনায়ক। সেই সঙ্গে হারিয়েছে নিজের ব্যাটের রানও।

কুমিল্লার এই অধিনায়ক চলতি আসরে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে এক ম্যাচে সর্বোচ্চ ১৪ রান করেছে নিজেদের দ্বিতীয় ম্যাচে তামিম ইকবালের ফরচুন বরিশালের হয়ে। সেই ম্যাচে ১৯ বল খেলে ১৪ রান করেন তিনি। এছাড়াও চলতি আসরের নিজিদের প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ১৬ বল খেলে করেন ১৩ রান এবং তৃতীয় ম্যাচে সিলেট স্টাইর্কাসের বিপক্ষে ব্যাট করেন আট রান। এছাড়াও গতকাল রংপুর রাইডার্সের বিপক্ষে তো রানের খাতা খোলার আগেই ফেরেন সাজঘরে। সেই সঙ্গে চলতি আসরের সবগুলো ম্যাচ মিলিয়ে এই ব্যাটার ব্যাট থেকে আসে মাত্র ৩৫ রান। এখন চার ম্যাচ ৩৫ রান করতে এই টাইগার ব্যাটার খেলেছেন ৪০ বল।

যদিও নানান সময় লিটন দাসকে বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে সেরা ব্যাটাররের তকমা দিয়ে আসছিল টিম ম্যানেজম্যান্ট থেকে। তবে চলতি আসরে ব্যাট হাতে লিটলের এমন বাজে পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করে আসছেন দেশের ক্রিকেট ভক্তরা। অথচ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগার ব্যাটিংর মূল অস্ত্র লিটন।  শুধু বিপিএল না। গেল বছর বিশ্বকাপেও খুব একটা হাসেনি এই টাইগার ওপেনারের ব্যাট। ভারত বিশ্বকাপে নয়, ম্যাচ খেলে এই টাইগার ওপেনারের ব্যাট থেকে আসে ২৮৪ রান। এর ম্যাচে সর্বোচ্চ ইনিংস ছিল ইংল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে ৬৬ বল খেলে ৭৬ করেন লিটন। এছাড়াও সবশেষ নিউজিল্যান্ড সিরিজের রান খড়ায় ভুগছিল এই টাইগার ওপেনারের ব্যাট। কিউইয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ব্যাট হাতে করেছেন মাত্র ২৯ রান।

ইত্তেফাক/এএম