মোহাম্মদ আরজু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গত ১৯ জুন সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া অংকুর শিশু-কিশোর সংগঠনের আয়োজনে এক জমকালো সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক আনিছুল হক রিপন ও সদস্য সচিব করবী চক্রবর্তীর যৌথ উপস্থাপনা এবং আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও অংকুরের উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ সোপানুল ইসলাম সোপানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চেয়ারম্যান ডা. আবু সাঈদ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব দৈনিক সমতট বার্তার সম্পাদক মনজুরুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও অংকুর উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন, ব্রাহ্মণবাড়িয়া নাগরিক কল্যাণ ফোরামের সভাপতি মো. জসিম উদ্দিন বেপারী, অংকুর উপদেষ্টা অ্যাডভোকেট হুমায়ুন কবির ও কণ্ঠশিল্পী সেলিম রেজা।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী সেলিম রেজা, আনিছুল হক রিপন, জয়নাল আবেদীন, নারায়ণ চন্দ্র দাস, মো. শাহজাহান, অপরাজিতা দত্ত অপু, মিল্টন সাহা, লামিছা আক্তার, শিশুশিল্পী নুহা ও লাবিব।
যন্ত্রশিল্পী ছিলেন কি-বোর্ডে সাজ্জাদ হোসেন হেলাল, অক্টোপ্যাডে শংকর চন্দ্র রায়, তবলায় সুদীপ্ত সাহা মিঠু ও বাবুল মালাকার, গিটারে অভিজিত সাহা অভি ও পাপ্পু বিশ্বাস এবং পার্কেশনে ছিলেন জাকির হোসেন রাজা।
