শেখ মহিউদ্দিন আহাম্মদ
ময়মনসিংহ প্রতিনিধি
গত শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে রবীন্দ্র-নজরুল স্মরণ উত্সব-২০১৯ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সহ-সভাপতি নওয়াব আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন আহাম্মদ। বিভাগীয় সম্পাদক মামুন মাহফুজের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কথাসাহিত্যিক সালিম হাসান এবং কবি ও প্রাবন্ধিক ফরিদ আহমদ দুলাল। প্রথম পর্বের আলোচনা সভা শেষে দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন আলোকধারা সংগীত বিদ্যালয়ের শিল্পীরা।
