তারকাদের বিশ্বকাপ ভাবনা

আফগানিস্তান প্রতিপক্ষ দলের চিন্তার কারণ

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ১৯:০৯

—তৌসিফ মাহবুব

খেলা সারাবছর না দেখা হলেও বিশ্বকাপ খেলা মিস করি না। আজ ওয়েস্ট ইন্ডিজ বনাম আফগানিস্তানের খেলা। পয়েন্টের দিক থেকে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান এবার সবচেয়ে পেছনে। ওয়েস্ট ইন্ডিজের কয়েক পয়েন্ট থাকলেও আফগানদের ঝুলিতে পয়েন্ট শূন্য। তবে পয়েন্টের হিসেব যাই হোক না কেন, এবার প্রতিটি দলের সঙ্গেই আফগানিস্তান প্রতিপক্ষ দলের চিন্তার কারণ। এখন পর্যন্ত তাদের প্রতিটি খেলাই উত্তেজনা তৈরি করেছে। সেই জায়গা থেকে আজকে এই দুই দলের খেলায় ওয়েস্ট ইন্ডিজের জন্য তারা শক্ত প্রতিপক্ষ না হলেও ছক কষেই খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। আজকের খেলাটা সময় হলে হয়তো দেখা হবে। তবে আগামীকালের খেলা মিস করা যাবে না। বাংলাদেশের সাথে পাকিস্তানের খেলাটা বেশ গুরুত্বপূর্ণ একটি ম্যাচ হবে।

 

লেখক:অভিনেতা