g বিনোদন রিপোর্ট
বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত জাতীয় চারুকলা প্রদর্শনী দেশের চারুশিল্পের বৃহত্তম উত্সব।
২ বছর পরপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এ প্রদর্শনী আয়োজিত হয়। এরই ধারাবাহিকতায় শিল্পকলা একাডেমির উদ্যোগে গত ১ জুলাই শুরু হয়েছে ২৩তম জাতীয় চারুকলা প্রদর্শনী। এবারের প্রদর্শনীতে ৩১০ জন শিল্পীর ৩২২টি শিল্পকর্ম স্থান পেয়েছে। চিত্রকলা, ছাপচিত্র, ভাস্কর্য, কারুশিল্প, স্থাপনা ও ভিডিও আর্ট মাধ্যমের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে। এছাড়াও আছে কৃত্কলা। আবেদনকারী ৮৫০ জন শিল্পী থেকে বাছাইকৃত ৩১০ জন শিল্পীর ৩২২টি শিল্পকর্মের মাঝে ১৫৯টি চিত্রকলা, ৪৫টি ভাস্কর্য, ৫০টি ছাপচিত্র, ১৭টি কারুশিল্প, ৮টি মৃিশল্প, ৩৭টি স্থাপনা ও ভিডিও আর্ট, ৭টি কৃত্কলা রয়েছে। জাতীয় চারুকলা প্রদর্শনীতে মোট ৮টি পুরস্কার প্রদান করা হয়।
