ছবি ও গল্প

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ১৯:২৫

আজ সেন্সর বোর্ডে জমা পড়ছে ‘বন্ধন’—এমনটাই জানালেন সিনেমার পরিচালক অনন্য মামুন। আসছে ঈদুল আজহায় মুক্তি পেতে পারে ছবিটি। এতে অভিনয় করেছেন মিশা সওদাগর, অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াসহ অনেকে

 

০০০০

কার্তিক আরিয়ান ও সারা আলী খানের প্রেম গুঞ্জন নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা হচ্ছে। সারা প্রকাশ্যেই কার্তিকের সঙ্গে ডেট করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। জোর গুঞ্জন, তাঁদের ঘনিষ্ঠতা আরো জোরদার হচ্ছে। আর এখন হিমাচল প্রদেশের কিন্নরে তাঁদের রোমান্টিক মুহূর্ত আলোচনার কেন্দ্রে। এদিকে ইমতিয়াজ আলী পরিচালিত ‘লাভ আজকাল’ ছবির সিক্যুয়ালে জুটি বেঁধেছেন তাঁরা। ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে এ ছবিটি