বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শনিবার ২৭৪ স্কোর নিয়ে ১ নম্বরে অবস্থান করছে ঢাকা। এদিন সকাল ৮টা ৩০ মিনিটে এই অবস্থান দেখা যায়। যা ঢাকার বাতাসের মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে।
একই সময় ১৭৭, ১৬৬ ও ১৬০ স্কোর নিয়ে ভারতের কলকাতা, মুম্বাই ও দিল্লি আছে যথাক্রমে ৪, ৯ ও ১০ নম্বরে। ১৭৬ ও ১৭০ স্কোর নিয়ে পাকিস্তানের করাচি ও লাহোর আছে যথাক্রমে ৫ ও ৭ নম্বরে।
১৯০ স্কোর নিয়ে চীনের শেনইয়াং ২, ১৮৪ স্কোর নিয়ে মিয়ানমারের ইয়াঙ্গুন ৩, ১৭১ স্কোর নিয়ে ঘানার আক্রা ৬ ও ১৬৯ স্কোর নিয়ে রাশিয়ার ক্রাসনয়ার্স্ক ৮ নম্বরে অবস্থান করছে।
প্রসঙ্গত, ১৫১-২০০-এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১-৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ও ৩০১-৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
