ময়মনসিংহ সড়কে ২ নারী শ্রমিক নিহত

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৬

ময়মনসিংহের ভালুকায় পিকআপের চাপায় অটোরিকশার ২ নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। 

শনিবার (৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ভালুকা-ঘাটাইল সড়কে উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন হাতিবেড় এলাকার আসাদ আলীর স্ত্রী আসমা আক্তার (৩৫) ও একই এলাকার মোশাররফ হোসেনের স্ত্রী শিরিনা আক্তার (২৬)।

ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ঘন কুয়াশার কারণে এ সংঘর্ষে ঘটনাস্থলেই দুই নারী শ্রমিকের নিহত হন। নিহতদের উদ্ধার করে থানায় আনা হয়েছে। 

ইত্তেফাক/পিও