গাজীপুরের শ্রীপুরে একটি মোজা তৈরির কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের গ্লোব গ্লোভস্ (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেড নামক ওই কারখানায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, আগুন লাগার পরে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের দুইটি, রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিস দুইটি, জয়দেবপুর ফায়ার সার্ভিস একটি ও শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটিসহ সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, কারখানা ভবনের দুই ও তিন তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাপাসিয়া, জয়দেবপুর, রাজেন্দ্রপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
