ষষ্ঠ শ্রেণির আলোর প্রতিফলন

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২০:১৭

সঞ্জীব বর্মন, উদ্ভাবক, এটুআই

ভরট্ট পদুমশহর পঃ সরকারি প্রাথমিক

বিদ্যালয়, গাইবান্ধা

অঞ্চলভেদে বিজ্ঞান শিক্ষার হার কমে যাচ্ছে। অনেক কারণের মধ্যে বিজ্ঞান শিক্ষায় রসহীনতা ও আনন্দহীনতা এর অন্যতম কারণ। আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক উপাদান যার মাধ্যমে উপভোগ্য, বোধগম্য ও আনন্দময় হয়ে উঠতে পারে বিজ্ঞানের ক্লাসগুলো। আমাদের ব্যবহারিক বিজ্ঞান ক্লাস-এ সেটির প্রতিফলন ঘটানোর চেষ্টা থাকবে। আজ আমরা আলোচনা করবো আলোর প্রতিফলন নিয়ে। স্বল্পমূল্যের ব্যবহারিক বিজ্ঞানশিক্ষা উপকরণের ব্যবহারের ফলে শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষা আনন্দঘন এবং শিখন স্থায়ী হয়ে উঠবে। শিক্ষার্থীর চিন্তনশক্তি বাড়বে, বাড়বে বিজ্ঞানশিক্ষার শিক্ষার্থীর সংখ্যা ।

পরীক্ষণের নাম: আলোর প্রতিফলন

আলোক রশ্নি যখন এক স্বচ্ছ মাধ্যম হতে চলতে চলতে অন্য কোনো স্বচ্ছ মাধ্যমে বাঁধা পেয়ে পুনরায় পূর্বের মাধ্যমে ফিরে আসে তাকে আলোর প্রতিফলন বলে। যেমন: কোনো টর্চ লাইটের আলো যদি কোনো স্বচ্ছ মাধ্যম যেমন আয়না, স্থির পরিস্কার পানির উপরে পড়ে তাহলে আবার পুনরায় পূর্বের মাধ্যমে ফিরে আসে এটি আলোর প্রতিফলন।

আজকের এই পরীক্ষণটির মাধ্যমে শিক্ষার্থীরা আলোর প্রতিফলন পর্যবেক্ষণ করতে পারবে।

পরীক্ষণটি করতে প্রয়োজনীয় উপকরণ যা যা লাগবে:আয়না বা দর্পণ, একটি ওয়াটার কালার প্লাস্টিকের কন্টেইনার (পৃষ্ট সমতল হলে ভালো) লেজার লাইট।

কার্যপদ্ধতি

Åএকটি ওয়াটার কালার প্লাস্টিকের ফুড কন্টেইনার (পৃষ্ট সমতল) নিই।

Å ফুড কন্টেইনারের/ বৈয়ামের মধ্যে কিছু ধোঁয়া প্রবেশ করাই।

Å লেজার লাইট জ্বালিয়ে ফুড কন্টেইনারের/ বৈয়ামের ভেতর ধরি আলোর গতিপথ স্পষ্ট না হলে বৈয়ামে আরো ধোঁয়া প্রবেশ করাই বা ধোঁয়া বের করে দেই।

Å ফুড কন্টেইনারের/ বৈয়ামের ভেতরে একটি আয়না রাখি।

Å লেজার রশ্মি ফুড কন্টেইনারের/ বৈয়ামের  ভেতর দিয়ে আয়নায় ফেলি।

Å আলো প্রতিফলিত হয়ে ফিরে আসবে।

Å আলোর প্রতিফলনের দিক পর্যবেক্ষণ করি।

Å লম্বভাবে একটি আলো আয়নায় ফেলি এবং পর্যবেক্ষণ করি। 

পর্যবেক্ষণ: বিভিন্ন আপতন কোণের জন্য প্রতিফলন কোণ পর্যবেক্ষণ করি।

সিদ্ধান্ত: লেজার লাইটের আলোক রশ্মি স্বচ্ছ মাধ্যম আয়নাতে বাঁধা পেয়ে ফিরে আসা আলোক রশ্মিই হচ্ছে প্রতিফলিত রশ্মি। এটি আলোর প্রতিফলন।