বাংলা বানানের নিয়ম-কানুন

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২০:১৮

মো.আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক

দেওয়ান মোহাম্মদিয়া আলিম মাদ্রাসা, রাজশাহী

শিক্ষার্থীবন্ধুরা, যেহেতু বাংলা বানানের শৃঙ্খলা নির্ভর করছে আমাদের অভ্যাসের উপর। আমাদের সুসংহত বানান অভ্যাসই বাংলা ভাষার সুসংহত লিখিতরূপ এনে দিতে পারে। তাই বানানের বিষয়ে ভাষাবিজ্ঞানীদের নিরলস গবেষণালব্ধ জ্ঞানকে শ্রদ্ধা জানিয়ে তাদের মতানুসারে লিখন অভ্যাস গড়ে তোলাই আমাদের কর্তব্য। আমাদের বলতে সম্পূর্ণ বাঙালি জাতির কর্তব্য।

শিক্ষার্থী বন্ধুরা তোমরা সাধারণত পরীক্ষার খাতায় বা  শ্রেণির কাজে যে বানান গুলো ভুল করে থাকো আজ আমরা সে রকম কতগুলো বানান নিয়ে আলোচনা করবো। তাহলে এসো  দেখে নেই বানানগুলো।

## দূরত্ব বোঝায় না এরূপ শব্দে উ-কার যোগে ‘দুর’ (‘দুর’ উপসর্গ) বা ‘দু+রেফ’ হবে। যেমন- দুরাবস্থা, দুরন্ত, দুরাকাঙ্ক্ষা, দুরারোগ্য, দুরূহ, দুর্গা, দুর্গতি, দুর্গ, দুর্দান্ত, দুর্নীতি, দুর্যোগ, দুর্ঘটনা, দুর্নাম, দুর্ভোগ, দুর্দিন, দুর্বল, দুর্জয় ইত্যাদি।

## দূরত্ব বোঝায় এমন শব্দে ঊ-কার যোগে ‘দূর’ হবে। যেমন্ত দূর, দূরবর্তী, দূর-দূরান্ত, দূরীকরণ, অদূর, দূরত্ব, দূরবীক্ষণ ইত্যাদি।

## পদের শেষে ‘-বলি’ (আবলি) ই-কার হবে। যেমন- কার্যাবলি, শর্তাবলি, ব্যাখ্যাবলি, নিয়মাবলি, তথ্যাবলি, কবিতাবলি ইত্যাদি।

## ‘স্ট’ এবং ‘ষ্ট’ ব্যবহার: বিদেশি শব্দে ‘স্ট’ ব্যবহার হবে। বিশেষ করে ইংরেজি ং ঃ যোগে শব্দগুলোতে ‘স্ট’ ব্যবহার হবে। যেমন- পোস্ট, স্টার, স্টাফ, স্টেশন, বাসস্ট্যান্ড, স্ট্যাটাস, মাস্টার, ডাস্টার, পোস্টার, স্টুডিও, ফাস্ট, লাস্ট, বেস্ট ইত্যাদি। ষত্ব-বিধান অনুযায়ী বাংলা বানানে ট-বর্গীয়বর্ণে ‘ষ্ট’ ব্যবহার হবে। যেমন- বৃষ্টি, কৃষ্টি, সৃষ্টি, দৃষ্টি, মিষ্টি, নষ্ট, কষ্ট, তুষ্ট ইত্যাদি।

## ‘পূর্ণ’ এবং ‘পুন’ (পুনঃ/পুন+রেফ/পুনরায়) ব্যবহার : ‘পূর্ণ’ (ইংরেজিতে Full/Complete অর্থে) শব্দটিতে ঊ-কার এবং র্ণ যোগে ব্যবহার হবে। যেমন- পূর্ণরূপ, পূর্ণমান, সম্পূর্ণ, পরিপূর্ণ ইত্যাদি। ‘পুন’ (পুনঃ/পুন+রেফ/পুনরায় ইংরেজিতে জব- অর্থে) শব্দটিতে উ-কার হবে এবং অন্য শব্দটির সাথে যুক্ত হয়ে ব্যবহার হবে। যেমন- পুনঃপ্রকাশ, পুনঃপরীক্ষা, পুনঃপ্রবেশ, পুনঃপ্রতিষ্ঠা, পুনঃপুন, পুনর্জীবিত, পুনর্নিয়োগ, পুননির্মাণ, পুনর্মিলন, পুনর্লাভ, পুনর্মুদ্রিত, পুনরুদ্ধার, পুনর্বিচার, পুনর্বিবেচনা, পুনর্গঠন, পুনর্বাসন ইত্যাদি।

                পরের অংশ আগামী শনিবার