বাংলা-দ্বিতীয়পত্র
মো. শহীদুর রহমান
সহকারী শিক্ষক
বারাজান এসসি উচ্চ বিদ্যালয়
লালমনিরহাট।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের ‘বাংলা ভাষার ব্যাকরণ’ বইয়ের প্রথম অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর তুলে ধরা হলো।
১। বাংলা ভাষার মূল উত্স কোনটি?
ক) বৈদিক ভাষা খ) কানাড়ি ভাষা
গ) হিন্দি ভাষা ঘ) অনার্য ভাষা
২। কোন্ ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে?
ক) পালি খ) হিন্দি
গ) উড়িয়া ঘ) বঙ্গকামরূপী
৩। বাংলা ভাষা ও সাহিত্যের আদি বা প্রাচীন নিদর্শন কোনটি?
ক) মহাভারত খ) চর্যাপদ
গ) রামায়ণ ঘ) জঙ্গনামা
৪। বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি?
ক) মধুমালতী
খ) সিকান্দরনামা
গ) শ্রীকৃষ্ণকীর্ত্তন
ঘ) বৈষ্ণব পদাবলী
৫। ভাষার কোন্ রীতি নাটকের সংলাপ, কথাবার্তা ও বক্তৃতার জন্য উপযোগী?
ক) চলিতরীতি খ) সাধুরীতি
গ) মিশ্ররীতি ঘ) উপজাতীয়রীতি
৬। সাধারণত সাধু ও চলিত ভাষারীতির পার্থক্য কোন্ কোন্ পদে বেশি পরিলক্ষিত হয়?
ক) বিশেষ্য ও বিশেষণ পদে
খ) ক্রিয়া ও সর্বনাম পদে
গ) বিশেষ্য ও ক্রিয়া পদে
ঘ) সর্বনাম ও বিশেষণ পদে
৭। বাংলা ভাষায় চলিত ভাষারীতির প্রবর্তন করেন কে?
ক) প্যারীচাঁদ মিত্র
খ) বলাইচাঁদ চট্টোপাধ্যায়
গ) প্রমথ চৌধুরী
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
৮। চলিত ভাষার ক্ষেত্রে কার অবদান অনন্য?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ) প্রমথ চৌধুরী
৯। সাধু ভাষারীতির বৈশিষ্ট্য কোনটি?
ক) গুরুগম্ভীর খ) গুরুচণ্ডালী
গ) অবোধ্য ঘ) দুর্বোধ্য
১০। চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন্ বৈশিষ্ট্য প্রযোজ্য?
ক) গুরুগম্ভীরতা খ) কৃত্রিমতা
গ) পরিবর্তনশীলতা
ঘ) তত্সম শব্দবহুলতা
