লালমনিরহাটে ফুয়াদ পাটোয়ারী নামে এক ছাত্রলীগ নেতার হেরোইন সেবনের ভিডিও ফাঁস হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) ফাঁস হওয়া এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এ নিয়ে বিবৃতকর অবস্থায় পড়েছেন স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা।
এ ঘটনার জেরে রোববার ফুয়াদকে বাউরা ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।
বহিষ্কার করা ওই ছাত্রলীগ নেতার নাম মমিনুর ইসলাম পাটোয়ারী ওরফে ফুয়াদ পাটোয়ারী। তিনি পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এবং ওই উপজেলার নবীনগর গ্রামের বাবুর আলীর ছেলে।
পাটগ্রাম উপজেলা ছাত্রলীগ সভাপতি রুহুল আমিন রাহুল ও সাধারণ সম্পাদক মারুফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
