এস আর মজুমদারের ‘মন পাখি’তে নতুন জুটি

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫৭

নির্মতা এস আর মজুমদার নতুন অভিনয়শিল্পী শাহেদ শাহরিয়ার ও মোনালিসাকে নিয়ে ‘মন পাখি’ নামে নতুন নির্মান করেছেন। 

‘মন পাখি’ নাটকটি নিয়ে নির্মাতা বলেন, নিরেট ভালোবাসার গল্পে একটা নতুন জুটিকে দেখতে পাবে দর্শক। দুজনেই তাদের জায়গা থেকে বেশ ভালো করেছে। 

তিনি আরও বলেন, আমাদের ইন্ডাস্ট্রিতে আরও নতুন শিল্পী দরকার। এখন যথেষ্ট কাজের সুযোগ আছে। নিজেদের সম্ভাবনা কাজে লাগিয়ে অনেক দূর যাওয়া সম্ভব।

 

মন পাখি’ নাটকটি আজ দুপুর তিনটায় ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে। এতে আরও অভিনয় করেছেন মাসুম বাসার, কাঞ্চন, পারভেজ সুমন, অনিতা আকিল প্রমুখ।

ইত্তেফাক/পিএস