মুহম্মদ আনিসুল হক
৪ জুলাই ২০১৯ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার
আজ ২০ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ এবং ০১ জিলকদ ১৪৪০ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। ??আজ সূর্যোদয় ৫-১৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা:৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ২ ও ৪। শুভবার: রবি ও সোমবার। শুভ রত্ন: মুক্তা ও গার্নেট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থাগম হতে পারে। মায়ের শারীরিক অবস্থার দিকে খেয়াল রাখুন। প্রয়োজনে যথাযথ চিকিত্সার ব্যবস্থা করুন। উত্তেজনা পরিহার করতে পারলে ভালো করবেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
সংগীত শিল্পীদের জন্য সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। গলায় কোনো সমস্যা দেখা দিতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
বাড়িতে অতিথি সমাগম হতে পারে। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। আজ কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকুন। মূল্যবোধ বজায় রাখুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
শরীর মোটামুটি ভালো থাকতে পারে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। মামলা মোকদ্দমা এড়িয়ে চলার চেষ্টা করুন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। শোকগ্রস্ত হতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
বড় ভাইবোনদের সাথে সম্পর্ক ভালো রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। আর্থিক দিক ভালো থাকতে পারে। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে। কর্ম প্রত্যাশীরা কর্ম প্রাপ্তির প্রচেষ্টা জোরদার করুন। কোনো আশা পূরণ হতে পারে। কর্মপরিবেশ মোটামুটি অনুকূল থাকতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
সামাজিক যোগাযোগ অব্যাহত রাখুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। তীর্থযাত্রা হতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
অতিন্দ্রীয় শাস্ত্রাদীর প্রতি আগ্রহবোধ করতে পারেন। ব্যাবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয় বাণিজ্যে লোকসান হতে পারে। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না। শরীর অসুস্থ হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
অপরের প্রতি সদাচরণ করুন। বিবাদ এড়িয়ে চলুন। আপনজন কেউ শত্রুতা করতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতায় উপকৃত হতে পারেন। পারস্পারিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। কর্মস্থলে কোনো ঝামেলা দেখা দিতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
নিজের মতামত যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। অন্যথায় সুযোগ হারাতে পারেন। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। শিল্প সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
