বাড়ছে সোনার দাম

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২১:১৭

ইত্তেফাক রিপোর্ট

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ছে।  জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গতকাল বুধবার এক  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, স্থানীয় বাজারে প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৪১ টাকা বাড়ছে। ফলে ২২ ক্যারেট বা ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম এখন দাঁড়াবে ৫২ হাজার ১৯৬ টাকা। আজ বৃহস্পতিবার থেকে নতুন এ দর কার্যকর হবে। এর আগে গত ১৮ জুন ভরিতে ১ হাজার ১৬৭ টাকা কমেছিল সোনার দাম।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট ছাড়াও ২১ ক্যারেট মানের প্রতি ভরির নতুন মূল্য দাঁড়াবে ৪৯ হাজার ৮৬৪ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪৪ হাজার ৮৪৮ টাকায়। সনাতন পদ্ধতির সোনার ভরি আগের মতোই ২৬ হাজার ৮২৭ টাকা থাকছে। আর প্রতি ভরি রুপা বিক্রি হবে ৯৩৩ টাকা।  গতকাল পর্যন্ত দেশে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৫০ হাজার ১৫৫ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ৮২২ টাকা, ১৮ ক্যারেট ৪২ হাজার ৮০৬ টাকায় বিক্রি হয়েছে।